ভোলা মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬
২১ জুন ২০২৬

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত হয়েছে


নিজস্ব প্রতিবেদক
126

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫ | ০৫:১২:৪৯ পিএম
ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত হয়েছে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত হয়েছে



ষ্টাফ রিপোর্টার : ভোলায় ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়।

 

উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক জাকির হোসেন মহিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধুদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করা এবং পুরোনো স্মৃতিকে নতুন করে জীবন্ত করতেই এ আয়োজন।

অনুষ্ঠানে ভোলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০০ জন ‘চুরাশিয়ান’ বন্ধু অংশগ্রহণ করেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের মিলনমেলা ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে, যা বন্ধুত্বের স¤পর্ককে আরও গভীর ও প্রাণবন্ত করে তুলবে।


আরও পড়ুন: