দক্ষিণাঞ্চলের কিংবদন্তি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান ‘হাবিব রিপোর্টার’ আর নেই : বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক
99
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ | ০১:১১:২১ পিএম
দক্ষিণাঞ্চলের কিংবদন্তি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান ‘হাবিব রিপোর্টার’ আর
ভোলাদর্পণ প্রতিবেদক : চলে গেলেন ভোলাসহ দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার কিংবদন্তি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান। যিনি ‘হাবিব রিপোর্টার’ নামে পরিচিত ছিলেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ৩টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
প্রবীণ এই সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ১৯৬৭ সালে দৈনিক পূর্বদেশ পত্রিকায় কাজ করার মধ্যদিয়ে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। তার পর থেকে দীর্ঘ প্রায় ছয় দশক সাংবাদিকতার জগতে বিচরণ করেন। ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমান ১৯৯৪ সালে ভোলা থেকে প্রকাশ করেন দৈনিক বাংলারকণ্ঠ পত্রিকা। বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান দীর্ঘকাল বাংলাদেশ বেতারে সংবাদদাতা হিসেবে কাজ করেন। ২০২২ সালে তিনি ৭০ এর জলোচ্ছ্বাস ও ৭১ এর মুক্তিযুদ্ধ রিপোর্টিং এর জন্য বসুন্ধারা মিডিয়া অ্যাওয়ার্ড পান।
১৯৮৫ সালে ঢাকাগামী এমভি সামিয়া লঞ্চ ডুবির নিউজ তৎকালীন খুলনা বেতারে ভোরের সংবাদে সর্ব প্রথম প্রকাশিত হওয়ায় তিনি রাষ্ট্রপতির পুরস্কার পান। মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে পাকহানাদের টর্চার সেলের সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাংবাদিকতা করে গেছেন।
তার মৃত্যুতে শোক জানান, ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র সম্পাদক মোতাছিন বিল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. ফারুকুর রহমান, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবু তাহের, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক মোকতাদির বিল্লাহ, দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক অমিতাভ অপু, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু, দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক সামসুল আলম মিঠু, বর্তমান আহ্বায়ক কমিটির আহবায়ক এ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাসেত, দুদকের পিপি ও নয়া দিগন্ত জেলা প্রতিনিধি এ্যাড. সাহাদাত শাহিন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক, সাবেক সহসভাপতি জুন্ন রায়হান, দৈনিক ভোলার বানী সম্পাদক মোঃ মাকসুদুর রহমানসহ কর্মরত সাংবাদিকরা। শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এক শোক বার্তায় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের মনোনীতি ভোলা-১ আসনের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, এম হাবিবুর রহমান একজন সৎ, সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক ছিলেন। তিনি ৭০’ এ বন্যার নিহতের প্রথম ছবি পূর্ব দেশ পত্রিকায় প্রকাশ করেছেন। এছাড়াও তিনি লঞ্চ ডুবির নিউজ কাভারের করেছেন। তিনি সারা জীবন সাংবাদিকতা পেশায় পেশাদারিত্বের সাথে কাজ করেছেন। তার সাথে আমার অত্যান্ত ভালো সম্পর্ক ছিলো। আমরা দুজন সমবয়সী ছিলাম। সেই সুবাধে আমরা এক সাথে বড় হয়েছি। তিনি একজন ভালো ফুটবল খেলোয়াড় হিসেবে সুনাম কুরিয়েছেন। আজ তিনি আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। তার শূন্যস্থান পূরণ হবার নয়। তবে তিনি ভোলার আত্মসামাজিক উন্নয়নে অনেক দিয়েছেন। তিনি ভোলার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তার রুহের মাগফেরাত কামনা করছি।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের
২১ জুন ২০২৬
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
০৪ মে ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
০৩ এপ্রিল ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৬ মার্চ ২০২৬
