ভোলা সোমবার
১০ আগস্ট ২০২৬
২১ জুন ২০২৬

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের সহধর্মিণী আনোয়ারা বেগম ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক
121

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ | ১০:১১:০৭ পিএম
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের সহধর্মিণী আনোয়ারা বেগম ইন্তেকাল সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের সহধর্মিণী আনোয়ারা বেগম ইন্তেকাল



শোক সংবাদ : আজ ২০ নভেম্বর (বৃহস্পতিবার) ভোলার ঐতিহ্যবাহী তালুকদার বাড়ির মেয়ে ও সাবেক মন্ত্রী,ঊনসত্তরের গণঅভ্যুথানের মহানায়ক, জাতীয় নেতা জননেতা তোফায়েল আহমেদের সহধর্মিণী, ডাক্তার তাছলিমা আক্তার মুন্নির মমতাময়ী "মা" আনোয়ারা বেগম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন)। মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন । শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার মাগফেরাত কামনা করছি। মরহুমার জানাজার নামাজ আগামীকাল ২১ নভেম্বর (শুক্রবার) বাদ জুমা ভোলা সদর উপজেলার বাংলাবাজার ফাতেমা খামন জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের কোড়ালিয়া গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


আরও পড়ুন: