ভোলায় হাজারো নেতাকর্মীর অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর
নিজস্ব প্রতিবেদক
95
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫ | ১০:১১:৩১ পিএম
ভোলায় হাজারো নেতাকর্মীর অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর
মোঃ মোস্তাফিজুর রহমান : ভোলায় হাজারো নেতাকর্মীর অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপি মনোনীত ভোলা সদর ১ আসনের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। দলীয় মনোনয়ন পাওয়ায় ভোলা-১ (সদর) আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে নিজ নির্বাচনী এলাকায় বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। এ সময় দলীয় নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গোলাম নবী আলমগীর ঢাকা থেকে সড়কপথে লক্ষ্মীপুর আসেন। পরে লক্ষ্মীপুর থেকে স্পীডবোটে ভোলার ইলিশা লঞ্চঘাটে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। সকাল থেকে সব শ্রেণি-পেশার মানুষ ইলিশা লঞ্চঘাটে জড়ো হতে থাকেন। তিনি ঘাটে এসে নামলে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন। কয়েক হাজার মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় দলীয় কার্যালয়ে এসে পৌঁছান গোলাম নবী আলমগীর। এরপর আলহাজ্ব গোলাম নবী আলমগীর তার পিতা মরহুম আলতাজের রহমান, মাতা মরহুমা মাছুমা খানম, বড় ভাই মরহুম মোশারেফ হোসেন শাজাহান এবং জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলমের কবর জিয়াররত করেন। পরে দলীয় কার্যালয়ে আসলে নেতাকর্মীরা তাকে ফুলে মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিএনপি থেকে তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সব বিভেদ ভুলে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান এ প্রার্থী ।এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সেক্রেটারী হারুন অর ট্রুম্যান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, এনামুল হক, বশির হাওলাদার, তরিকুল ইসলাম কায়েদ, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি তসলিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জিয়া পরিষদের সেক্রেটারী আকবর হোসেন, জেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
০৯ মে ২০২৬
সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই - সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম
০৯ মে ২০২৬
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
