ভোলা বৃহস্পতিবার
১২ নভেম্বর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬

ভোলায় মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হায়দার আলী লেলিন


নিজস্ব প্রতিবেদক
193

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫ | ১২:১০:১৩ এএম
ভোলায় মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হায়দার আলী লেলিন



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তিনি মণ্ডপ পরিদর্শন করেন।

 

হায়দার আলী লেলিন এ সময় জেলা সদরের কালীনাথ রায়ের বাজার লক্ষ্মী গোবিন্দ জিউর মন্দির, ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া সার্বজনীন পূজামণ্ডপ, পাঁচ তহবিল মন্দির, সদরের মিহির লাল শাহ মাঠ পূজামণ্ডপ ও শহরতলীর বাপ্তা এলাকার কয়েকটি মন্দির পরিদর্শন করেন। মন্দিরগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্য-মৈত্রীর এক ভ্রাতৃত্বময় বাংলাদেশ। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ন্যায়পরায়ণতার অনন্য বন্ধন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. রাইসুল আলম, অধ্যক্ষ পীযুষ কান্তি, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা প্রমুখ।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১০ নভেম্বর ২০২৬

ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে

০৮ নভেম্বর ২০২৬

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে  মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

০২ নভেম্বর ২০২৬

যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও  বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল -  নুরুল ইসলাম নয়ন  এমপি
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬