অনির্বাচিত সরকার কখনো দেশের উন্নয়ন করতে পারে না-মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক
219
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ১০:০৯:২৯ পিএম
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর হাফিজ
তজুমদ্দিন প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনার ধ্বংস করা গনতন্ত্রকে উদ্ধার করতেই বিএনপি লড়াই। ১৭ বছর পর কাংখিত একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিরপেক্ষ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে বিএনপি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নিরপেক্ষ সরকার উপলব্ধি করেছে যে, অনির্বাচিত সরকার কখনো দেশের উন্নয়ন করতে পারে না। এ কারণেই প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলা-৩ নির্বাচনী এলাকা তজুমদ্দিন উপজেলা হলরুমে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে মেজর হাফিজ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে সংসদ নির্বাচনে জেতার সম্ভাবনা নেই এমন দলই পিআর পদ্ধতির দাবি তুলছে। জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেন।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপি সহ সভাপতি জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সহ সভাপতি গোলাম সরোয়ার, জাকির হোসেন মনু, মহিউদ্দিন জুলফিকার, জাহাঙ্গীর আলম, মাওলানা আঃ হালিম জাহাঙ্গীর, যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টু প্রমূখ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
০৯ মে ২০২৬
সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই - সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম
০৯ মে ২০২৬
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
