ভোলা সোমবার
২৮ সেপ্টেম্বর ২০২৬
০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় এলডিপি’র জেলা কার্যালয় উদ্বোধন, ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
205

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ১০:০৯:৫০ এএম
ভোলায় এলডিপি’র জেলা কার্যালয় উদ্বোধন, ও আলোচনা সভা  দোয়া মাহফিল অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা এলডিপি সভাপতি মোঃ বশির আহম্মদ সভাপতির বক্তব্যে রাখেন

ষ্টাফ রিপোর্টার : ভোলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫ ইং বিকাল ৪ টা সময় উকিল পাড়া নিজাম হাসিনা ফাউন্ডেশন এর পুর্ব পাশে মাস্টার আহম্মদ উল্লাহ কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় লিভারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা এলডিপি সভাপতি মোঃ বশির আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক,পৌর ৯ নং ওয়ার্ড এর বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা এলডিপি'র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মনির হোসেন, সহ-সভাপতি মেহেদী হাসান সবুজ, জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, চরফ্যাশন উপজেলার এলডিপি'র সভাপতি মোঃ সবুজ, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, দৌলতখান উপজেলার সভাপতি মোহাম্মদ আশরাফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান সহ প্রমুখ‌। 

উক্ত অনুষ্ঠানে তাদের বক্তব্যতে বলেন, এলডিপি শুধু একটি রাজনৈতিক দল এবং এটি একটি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক যার উদ্দেশ্য ও আদর্শ মুক্তবাজার অর্থনীতি উদারনৈতিক গণতান্ত্রিক ভিত্তিতে দেশ পরিচালনা করা যেখানে অতিহ্যবাহী মূল্যবোধ ও জাতীয় নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে। ড, কর্নেল অলি আহমদ-এর নেতৃত্বে দেশ ও জাতির কল্যাণে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার স্বার্থে দেশের সকল রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রাখতে আপ্রান চেষ্টা করেছেন, কর্নেল অলি আহমেদ একজন প্রথম সারির মুক্তিযোদ্ধা এবং মন্ত্রী, স্বাধীনতা যুদ্ধে অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করেন , আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছি। তারা আরও বলেন, ভোলা সদর ও অন্যান্য উপজেলা গুলোতে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। ভোলা থেকেই আন্দোলন-সংগ্রামের কার্যক্রম আরও গতিশীল হবে। আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে তারা বলেন, জনগণের সমস্যার সমাধান, উন্নয়ন ও অধিকার রক্ষাই হবে আমাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি

০৪ সেপ্টেম্বর ২০২৬

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬