ভোলা মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬
২৫ জুলাই ২০২৬

নতুন সূচিতে চল্ছে অফিস- ব্যাংক ও আদালত

ডেস্ক রিপোর্ট
507

প্রকাশিত: ১২ মার্চ ২০২৪ | ০৪:০৩:২৩ এএম
নতুন সূচিতে চল্ছে অফিস- ব্যাংক ও আদালত ফাইল-ফটো

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আজ (মঙ্গলবার) থেকে নতুন সময়ে চলছে সরকারি অফিস-ব্যাংক-আদালত।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রোজা উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

রমজানে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ অফিস সময়সূচি নির্ধারণ করে সরকার। পুরো রমজান মাসজুড়ে ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে ২ টা ৩০ পর্যন্ত।

আদালতের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।রোজার মাসের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ,আদালত অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আপিল বিভাগের আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত। তবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে আপিল বিভাগের অফিসের কার্যক্রম।

হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত। অফিস চলবে সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, রমজান মাসে আদালতের কার্যক্রম চলবে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা। দুপুর ১টা ১৫মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬