মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
596
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৩ | ০৯:১১:৫৮ এএম
ফাইল-ফটো
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পূর্ণতা পেল দেশের প্রথম মেট্রোরেল।
শনিবার দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি। তারপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেল নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন।
গত ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন শেখ হাসিনা। মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার যেতে সময় লাগবে ৩৮ মিনিটের মতো। এলিভেটেড লাইন হওয়ায় রাজধানীর চিরচেনা যানজটে পড়তে হবে না যাত্রীদের। উত্তরা থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা। মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী এবং প্রতিদিন ৫ লাখ যাত্রী বহন করতে সক্ষম হবে। প্রতি চার মিনিটে প্রতিটি স্টেশনে একটি ট্রেন আসবে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) মেট্রোরেল নির্মাণ করছে এবং প্রকল্পে সহজ শর্তে ঋণ সহায়তা দিচ্ছে। জাইকা প্রকল্পের জন্য ১৯ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২৫ নভেম্বর ২০২৬
ভোলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল কোর্ট, ফুড গ্রেড ছাড়া রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণে জরিমানা
১৭ নভেম্বর ২০২৬
ভোলায় ভয়াল ১২ নভেম্বর স্মরণ করল এলাকাবাসী, উপকূল দিবস ঘোষণার দাবি
১২ নভেম্বর ২০২৬
ভোলার সেই ভয়াল ১২ নভেম্বর, এক রাতেই প্রাণ হারান লাখো মানুষ
১২ নভেম্বর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
