মেট্রোরেলে সংরক্ষিত কোচে স্বস্তি নারীদের
ডেস্ক রিপোর্ট
613
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩ | ০৯:১০:৫২ এএম
ফাইল-ফটো
মেট্রোরেলে নারী যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে প্রতিটি ট্রেনে একটি করে কোচ শুধু নারীদের জন্যই সংরক্ষিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চাইলে নারীরা অন্য যেকোনো কোচেও যাতায়াত করতে পারবেন। তবে নারীদের কোচে কোনো পুরুষ যাত্রী উঠতে পারবেন না।
সোমবার (২৩ অক্টোবর) মেট্রোরেলের উত্তরা উত্তর-আগারগাঁও রুটের বেশ কয়েকটি স্টেশন ঘুরে দেখা যায়—স্টেশনে নারীদের মেট্রোরেলে উঠানামার জন্য সংরক্ষিত গেট রয়েছে। এই গেটে ও প্ল্যাটফর্মের ওপরে নির্দেশিকা দেওয়া রয়েছে। সচেতন নারী যাত্রীরা আগে থেকেই সংরক্ষিত অংশে এসে মেট্রোরেলের জন্য অপেক্ষায় থাকেন। স্টেশনে মাইকে বারবার প্রচার করা হচ্ছে—সামনের কোচ নারীদের জন্য সংরক্ষিত। ভুল করে কোনও পুরুষ সংরক্ষিত কোচের সামনে এসে দাঁড়ালে উপস্থিত নিরাপত্তা সদস্যরা তাদের সরিয়ে দিচ্ছেন।
এ ছাড়া মেট্রোরেল স্টেশনগুলোতে নারী যাত্রীদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা রাখা হয়েছে। তাতে ছোট শিশুদের ডায়াপার পরিবর্তনের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা সংযোজিত রয়েছে। গর্ভবতী নারী ও বয়স্ক নারী যাত্রীদের জন্য মেট্রোরেলের কোচের ভেতরে সংরক্ষিত আসন রাখা হয়েছে। আলাদা আসন থাকছে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও। এ ছাড়া রাস্তা থেকে স্টেশনে প্রবেশ, টিকেট সংগ্রহ, সিঁড়ি ব্যবহার করে প্ল্যাটফর্মে পৌঁছানো পর্যন্ত আলাদা ব্যবস্থা হিসেবে লিফট রাখা হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২৫ নভেম্বর ২০২৬
ভোলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল কোর্ট, ফুড গ্রেড ছাড়া রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণে জরিমানা
১৭ নভেম্বর ২০২৬
ভোলায় ভয়াল ১২ নভেম্বর স্মরণ করল এলাকাবাসী, উপকূল দিবস ঘোষণার দাবি
১২ নভেম্বর ২০২৬
ভোলার সেই ভয়াল ১২ নভেম্বর, এক রাতেই প্রাণ হারান লাখো মানুষ
১২ নভেম্বর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
