এ যেন সুকান্ত ভট্টাচার্যের ‘শীতের সূর্য’কবিতার বাস্তব চিত্র
ডেস্ক রিপোর্ট
749
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩ | ১১:০১:২২ এএম
রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিস্তব্ধ নগরীতে মানুষের সঙ্গে যেন ঘুমের প্রস্তুতি নেয় লাল-নীল জাদুর শহর একটু উষ্ণতার জন্য অপেক্ষায় থাকে সকালের সূর্যের। ঘড়ির কাটায় রাত ১২টা। শতছিন্ন একটি কাঁথায় গা মুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা। অপেক্ষা কখন সকাল হবে।
এ যেন সুকান্ত ভট্টাচার্যের ‘শীতের সূর্য’ কবিতার বাস্তব চিত্র। তার ভাষায় হে সূর্য! তুমি তো জানো, আমাদের গরম কাপড়ের কত অভাব! সারারাত খড়কুটো জ্বালিয়ে, এক টুকরো কাপড়ে কান ঢেকে, কত কষ্টে আমরা শীত আটকাই!’
কংক্রিটের এই নগরীতে যাদের তিনবেলা খাবার জোটে না, কিংবা দিনভর খেটেও গরম কাপড় কেনার সামর্থ্য নেই, তাদের সহায়তায় সামর্থ্যবানদের দাঁড়াতে হবে সামাজিক দায়বদ্ধতা থেকেই। এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
এমন সময় শীতার্থদের জন্য আশির্বাদ সরূপ ছুটে আসে মনির গ্রুপ অফ কোম্পানি। রবিবার (১৫ই জানুয়ারী) দিবারাতে দুই শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ১৫ই জানুয়ারী রাত ১২ টার সময় মিরপুর -১ মাজার রোডের আল-নূর-ই মসজিদের সামনে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ শুরু হয়।
এরপর মিরপুর-১ এর চাইনিজ পর্যন্ত গিয়ে আবার মুক্তিযুদ্ধ মার্কেট পর্যন্ত গিয়ে শেষ হয়। সাথে একই দিনে মনির গ্রুপের পক্ষ থেকে মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা লিল্লাহ বডিং ও এতিমখানাতে দান করা হয়।
[caption id="attachment_8698" align="aligncenter" width="650"]
ক্যাপিটাল নিউজ[/caption] পরবর্তিতে মনির গ্রুপ অফ কোম্পানির নিজস্ব প্রতিষ্ঠানে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর নানান পেশার মানুষদের কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণে উপস্থিত ছিলেন মনির গ্রুপের প্রোপাইটর এন্ড সিইও লায়ন মোঃ মনিরুল ইসলাম সহ মনির গ্রুপের কর্মকর্তা এবং কর্মচারী। এছাড়াও শীতার্থদের মাঝে কম্বল বিতরণে বিশেষ ভাবে সহযোগীতা করে বাংলাদেশের বিশিষ্ঠ সেবামূলক ফাউন্ডেশন এক টাকায় আহার।
এ সময় মনির গ্রুপের প্রোপাইটর এন্ড সিইও লায়ন মোঃ মনিরুল ইসলাম বলেন, আমরা প্রতিবছর শীতার্থ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে থাকি। শুরুতে ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে আমরা প্রায় সব মিলিয়ে দুই শতাধিক কম্বল বিতরণ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা মনির গ্রুপ সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা সকলের দোয়া প্রার্থী।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল কোর্ট, ফুড গ্রেড ছাড়া রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণে জরিমানা
১৭ নভেম্বর ২০২৬
ভোলায় ভয়াল ১২ নভেম্বর স্মরণ করল এলাকাবাসী, উপকূল দিবস ঘোষণার দাবি
১২ নভেম্বর ২০২৬
ভোলার সেই ভয়াল ১২ নভেম্বর, এক রাতেই প্রাণ হারান লাখো মানুষ
১২ নভেম্বর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
