জঙ্গি গোষ্ঠী আইএসের শীর্ষ নেতা আল-কুরাইশি নিহত
ডেস্ক রিপোর্ট
628
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২ | ০৫:১২:৩৯ এএম
ফাইল-ফটো
আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) আইএসের পক্ষ থেকে দেওয়া এক অডিওবার্তায় নিশ্চিত করা হয়েছে এ তথ্য।
তবে আবু হাসান আল-হাশিমি আল- কোরায়শির কোথায়, কখন ও কীভাবে মৃত্যু হয়েছে, সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। বলা হয়েছে, আল্লাহর শত্রুদের সঙ্গে যুদ্ধে তিনি শহিদ হয়েছেন।
এদিকে এরই মধ্যে নতুন একজন শীর্ষ নেতাও বেছে নিয়েছে সুন্নিপন্থী এই শীর্ষ সন্ত্রাসীগোষ্ঠী। নতুন নেতার নাম আবু আল-হোসাইন আল-হোসাইনি আল কোরায়শি বলে উল্লেখ করা হয়েছে।
২০১৪ সালে উল্কার বেগে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিজেদের রাজ্য ‘খিলাফত’ প্রতিষ্ঠিত করে আইএস; কিন্তু তিন বছরের মধ্যে, ২০১৭ সালে সিরিয়া অংশে নিজেদের অধিকৃত অধিকাংশ এলাকা হারায় এ সন্ত্রাসীগোষ্ঠী। তার দু’বছর পর, অর্থাৎ ২০১৯ সালে ইরাকের অধিকৃত অঞ্চলগুলোও তাদের হাতছাড়া হয়ে যায়।
কিন্তু এই গোষ্ঠীর গোপন হামলাকারী দল বা ‘স্লিপার সেল’ এখনও সক্রিয় আছে এবং সিরিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রায়ই তারা বোমা হামলা ও নাশকতা করে থাকে বলে ধারণা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের।
চলতি বছররের শুরুর দিকে উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহত হন আইএসের সাবেক প্রধান আবু ইব্রাহিম আল কোরায়শি। সদ্য নিহত আবু হাসান আল কোরায়শির পূর্বসূরী ছিলেন তিনি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার সেই ভয়াল ১২ নভেম্বর, এক রাতেই প্রাণ হারান লাখো মানুষ
১২ নভেম্বর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
