ঢাকার যেসব এলাকায় ২ ঘন্টা করে থাকবে না বিদ্যুৎ
ডেস্ক রিপোর্ট
624
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২ | ০৪:১১:৩১ এএম
ফাইল-ফটো
দেশে জ্বালানির সংকটে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে সরকার। এতে তৈরি হয়েছে বিদ্যুতের ঘাটতি। ঘাটতি সমন্বয় করতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর কোনো কোনো এলাকায় আজ (মঙ্গলবার) ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। আবার কোনো এলাকায় একেবারেই লোডশেডিং নেই।
ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী দুই সংস্থা ডেসকো ও ডিপিডিসি তাদের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
অন্যদিকে রাজধানীর আরেক বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে।
সম্ভাব্য লোডশেডিং শিডিউল জানতে ডেসকোর গ্রাহকরা এখানে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
০৫ আগস্ট ২০২৬
হারানো বিজ্ঞপ্তী
০৪ আগস্ট ২০২৬
ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
২৭ জুলাই ২০২৬
ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল
২৭ জুলাই ২০২৬
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের অভিযোগ
২৮ জুন ২০২৬
ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের
২১ জুন ২০২৬
