স্বপ্নের লটারি জিতে দুঃখ বেড়ছে অনুপের
ডেস্ক রিপোর্ট
590
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ | ০৪:০৯:৩৯ এএম
ফাইল-ফটো
২২ বছর ধরে নিয়মিতই লটারির টিকিট কেটে আসছিলেন ভারতের কেরালার অটোচালক অনুপ। কখনও ভাগ্য ফেরেনি। যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছিলেন তখন ঘুরে ভাগ্যের চাকা। লটারির প্রথম পুরস্কার জিতে যান। যাতে একাই পাবেন ২৫ কোটি রুপি।
ফল ঘোষণা হলেও, এখনও হাতে পাননি টাকা। তবে এর আগেই পড়েছেন, খ্যাতির বিড়ম্বনায়। লটারি পাওয়ার পর থেকেই চেনা-অচেনা নানা মানুষ সাহায্যের আবেদন নিয়ে হাজির হন তার কাছে। অবস্থা এমন ঠেকেছে যে নিজের বাড়ি পরিবর্তনে বাধ্য হচ্ছেন অনুপ। এখন তার আক্ষেপ প্রথম নয় বরং তৃতীয় পুরস্কার পেলেই ভালো হতো।
তিনি বলেন, দিন দিন আমার দুঃখ বাড়ছে। ঘর থেকেই বের হতে পারছি না। মানুষজন বাড়িতে এসে সাহায্য চাইছে। অথচ আমি এখনও লটারির টাকা হাতে পাইনি।
সন্তান অসুস্থ হলেও, মানুষের এমন বিড়ম্বনার কারণে হাসপাতালে নিয়ে যেতে পারছেন না এই লটারি বিজেতা। লটারির আনন্দ এমন আতঙ্কে রূপ নেবে কখনও ভাবেনি অনুপ।
কোটিপতি হওয়াই যেন তার কাছে অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আর সেই অপরাধ থেকে মুক্তি চাইছেন অনুপ। কর কেটে নিয়ে অনুপ হাতে পাবেন ১৬ কোটি ২৫ লক্ষ টাকা। এ টাকার পরিমাণও নেহাত কম নয়।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
