ভোলা শনিবার
০২ মে ২০২৬
১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক
4

প্রকাশিত: ০২ মে ২০২৬ | ০৭:০৫:১৬ এএম
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত



ষ্টাফ রিপোর্টার : দেশের ৬৪ জেলায় শব্দ দূষণবিরোধী অভিযানের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। দিবসটি উদযাপনের অংশ হিসেবে পরিবেশ অধিদফতর জেলা প্রশাসনের সহযোগিতায় সারা দেশে একযোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।‎

 

‎প্রতি বছরের মতো এবারও এপ্রিল মাসের শেষ বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন করা হয়েছে। ‘আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে পরিবেশ অধিদফতর।‎

 

‎পরিবেশ অধিদফতর জানায়, দিবসটিকে ঘিরে সারা দেশে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে পরিবেশ অধিদফতরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের আয়োজনে প্রায় সব জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার তথ্য কর্মকর্তা মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী ও ভোলা জেলা পুলিশ প্রশাসনের জেলা শহর ও যানবাহন বিভাগের পরিদর্শক মোঃ আব্দুল গণি।

 

আলোচনা সভায় সভাপতিত্ব, স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা, পরিবেশ ক্লাব, জাগরণ ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।‎‎

 

‎দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শব্দদূষণ নিয়ন্ত্রণে সকলের সচেতনতার উপর গুরুত্বারোপ করেন এবং এ ব্যাপারে সবার ভূমিকা রাখা প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন।

 

আলোচনা সভা শেষে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ কর্তৃক নির্মিত সচেতনতামূলক টিভিসি প্রদর্শন করা হয়। একইসঙ্গে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।

 

 


আরও পড়ুন: