ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
2
প্রকাশিত: ২০ জুন ২০২৬ | ০৬:০৬:০৫ পিএম
ভোলা প্রেসক্লাবে কর্মশালার উদ্বোধন করেছেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেছেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবি’র প্রশিক্ষক জিলহজ উদ্দিন নিপুন, প্রশিক্ষক জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাবউদ্দিন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসির উদ্দিন লিটন প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৪০ জন সাংবাদিক অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, আজকের আধুনিক সভ্যতায় সাংবাদিকতা বেশ চ্যালেঞ্জিং একটি বিষয়। আএই নির্ভর এই সময়ে সাংবাদিকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাদের জন্য এমন প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের জন্য এমন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় প্রেস ইনস্টিটিউটকে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
২০ জুন ২০২৬
ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১৮ জুন ২০২৬
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
৩০ এপ্রিল ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
৩০ এপ্রিল ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২৯ এপ্রিল ২০২৬
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
