ভোলা মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী

নিজস্ব প্রতিবেদক
71

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ | ১১:০৪:০৭ এএম
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী

ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা থেকে প্রকাশিত প্রথম দৈনিক মুখপত্র দৈনিক আজকের ভোলা সাফল্যের সাথে ৩২ বছর পূর্ণ করে ৩৩ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পত্রিকাটির এই গৌরবময় পথচলা ভোলাবাসীর গণমাধ্যম চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

এই শুভক্ষণ উদযাপনের লক্ষ্যে আজ বৃহ¯পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ভোলা জেলা প্রশাসক ডাঃ মোঃ শামীম রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ভোলা জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার। এছাড়াও অনুষ্ঠানে দৈনিক আজকের ভোলার সঙ্গে বিভিন্ন সময়ে সম্পৃক্ত গুণীজন, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

উক্ত আনন্দঘন মুহূর্তে সংশ্লিষ্ট সকলের সদয় উপস্থিতি ও অংশগ্রহণ আয়োজনের সার্থকতা বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানের আমন্ত্রণে শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন।

আরও পড়ুন:

তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

২০ জুন ২০২৬

ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৮ জুন ২০২৬

ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

৩০ এপ্রিল ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

৩০ এপ্রিল ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

২৯ এপ্রিল ২০২৬

দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী

২৪ এপ্রিল ২০২৬