ভোলা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে ভোলা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
71
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ | ০৯:০৩:১৮ পিএম
ভোলা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে ভোলা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা সোমবার (১৬ই মার্চ) নবনিযুক্ত ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে ভোলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ ভোলার সাংবাদিকরা।
সোমবার বিকাল ৪টার দিকে শহরের মহাজনপট্রির প্রশাসকের নিজ বাড়ীতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় শুভেচ্ছা বিনিময়ে বক্তব্য রাখেন, ভোলার প্রবীণ সাংবাদিক দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন ও প্রেসক্লাবের আহ্বায়ক ড. এ্যাড. আমিরুল ইসলাম বাছেত। বক্তব্যে তারা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলার সার্বিক উন্নয়ন ও গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে তার পূর্বের সততা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন।
প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা উন্নয়ন কর্মকা-কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও একই সময়ে ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক এম এ বারী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভোলা প্রতিনিধি নজরুল হক অনু, দৈনিক ভোলাপর্পণ ও লাল সূর্যের সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ, দৈনিক অমৃতালোকের সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, চ্যানেল আই জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি ও দুর্নীতি দমন কমিশনের পিপি এ্যাড. সাহাদাত শাহিন, সময় টিভির স্টাফ রিপোর্টার নাছির উদ্দীন লিটন, আমারদেশ জেলা প্রতিনিধি ইউনুস শরীফ, প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামতউল্লাহ, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, সাংবাদিক মনির সাজাওয়াল, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি ফয়েজ আহমেদ, দেশটিভির জেলা প্রতিনিধি ছোটন সাহাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশতাধিক গণমাধ্যম কর্মীরা শুভেচ্ছা বিনিময়ে অংশ নেয়।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
৩০ এপ্রিল ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
৩০ এপ্রিল ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২৯ এপ্রিল ২০২৬
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন
১৪ এপ্রিল ২০২৬
