ভোলার শীতার্তদের মাঝে বিতরণ জন্য জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ‘আশা’র কম্বল
নিজস্ব প্রতিবেদক
138
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ | ১০:১১:২৫ পিএম
ভোলার শীতার্তদের মাঝে বিতরণ জন্য জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ‘আশা’র কম্বল
ষ্টাফ রিপোর্টার : ভোলার দরিদ্র, সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে বিতরণের জন্য ভোলা জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৪৫০টি কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’। সোমবার (১৭ই নভেম্বর) সকালে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান(ভারপ্রাপ্ত) এর নিকট কম্বলগুলো হস্তান্তর করেন আশা’র কর্মকর্তারা। এসময় আশা’র এই উদ্যোগের প্রশংসা করেন জেলা প্রশাসক। এনজিও “আশা” প্রতি বছর শীতকালে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। এই কার্যক্রমের অংশ হিসেবে তারা বিভিন্ন জেলায় কম্বলসহ অন্যান্য শীতবস্ত্র বিতরণ করে এবং কখনও কখনও জেলা প্রশাসকের ত্রাণ তহবিলেও কম্বল হস্তান্তর করে। তারই অংশ হিসেবে ভোলা জেলা প্রশাসকের নিকট কম্বল বিতরণ করা হয়। কম্বল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মফিজুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার মো. জাকির হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার মো. মনির হোসেন। সিনিয়র জেলা ম্যানেজার মফিজুল ইসলাম বলেন, ‘দরিদ্র ও শীতার্ত মানুষের কথা ভেবে প্রতি বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয় আশা। সামাজিক কর্মসূচির অংশ হিসেবে আমরা এবারও ভোলা জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৪৫০টি কম্বল হস্তান্তর করি, যা শীতার্তদের মাঝে বিতরণ করা হবে। কম্বলগুলো সাধারণ মানুষকে শুধু শীত থেকে রক্ষা করবে না, বরং তাদের জীবনে আশা ও উজ্জ্বলতার আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
