ভোলা মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

গুজব প্রতিরোধে ভোলায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
151

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫ | ১০:১১:৩৯ এএম
গুজব প্রতিরোধে ভোলায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গুজব প্রতিরোধে ভোলায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় গুজব প্রতিরোধে ‘গণমাধ্যমকর্মীদের ভুমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল আঞ্চলিক তথ্য অফিস এ মতবিনিময়সভার আয়োজন করে। বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

অনলাইন প্লাটফমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার শরীফুল হক। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক ড. আমিরুল ইসলাম বাছেত,সিনিয়র সাংবাদিক এম এ বারী, দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ, ইন্ডিপেডেনন্ট টিভির জেলা প্রতিনিধি এ্যাডভোকেট নজরুল হক অনু, দৈনিক অমৃতালোক সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক নয়া দিগন্ত জেলা প্রতিনিধি এ্যাডভোকেট সাহাদাত শাহিন, দৈনিক কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমূল চৌধুরী, দৈনিক ভোলার বানী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বরিশাল তথ্য অফিসার আহসানুল হক। উপস্থিত ছিলেন, ভোলা জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী।সভায় বক্তব্য বলেন, গুজব প্রতিরোধ এবং নিয়ন্ত্রনে গনমাধ্যমের ভুমিকা রয়েছে। তাদের আরও বেশী দায়িত্বশীল এবং সচেতন হতে হবে। পাশাপাশি গুজব মনিটরিং সেল গঠন করতে হবে।

গুজব ছড়ানো ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও উঠে আসে বক্তব্যে। মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন কররেন।

আরও পড়ুন:

তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

২০ জুন ২০২৬

ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৮ জুন ২০২৬

ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

৩০ এপ্রিল ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

৩০ এপ্রিল ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

২৯ এপ্রিল ২০২৬

দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী

২৪ এপ্রিল ২০২৬