ভোলা বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬
২৫ জুলাই ২০২৬

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
460

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ০৯:০৯:১৪ এএম
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু ফাইল-ফটো

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও আরেকজন।সোমবার (৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এই ঘটনা ঘটে। নিহত জয়ন্ত উপজেলার ফকিরভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ধনতলা সীমান্ত এলাকার ৩৯৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে একদল লোক স্থানীয় দালালের সহযোগিতায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। গতকাল দিবাগত রাত তিনটার দিকে ভারতের কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের ডিঙ্গাপাড়া ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। এতে জয়ন্ত ঘটনাস্থলে মারা যায়। বিএসএফের সদস্যরা তার লাশ নিয়ে যান। গুলিতে জয়ন্তের বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলীও আহত হন। তাঁরা দুজন বাংলাদেশ সীমান্তে চলে আসেন। পরে স্বজনেরা তাঁদের হাসপাতালে নিয়ে যান।

সমর কুমার চট্টোপাধ্যায় আরও বলেন, ‘সীমান্তের কাঁটাতার পেরিয়ে যাওয়ার সময় ভারতের অভ্যন্তরে ১৬ জন বাংলাদেশি বিএসএফ সদস্যের হাতে আটক হয়েছেন বলেও জানতে পেরেছি।’বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের একদল লোক  ভারতের ওপারে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে এক কিশোর নিহত ও দুজন ব্যক্তি আহত হয়েছেন। আহত দুজন রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ বলেন, মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬