পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে মৃত্যু ৮
ডেস্ক রিপোর্ট
561
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪ | ০৪:০৪:৫৩ এএম
ফাইল-ফটো
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে আটজনের মৃত্যু হয়েছে, যাদের বেশিভাগই শিশু। এছাড়া এতে আহত হয়েছে আরো ১২ জন।
শনিবার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র আনোয়ার শাহজাদ এ কথা জানান।
তিনি জানান, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টির কারণে বাড়িঘর ধসে পড়েছে। এতে অনেকেই চাপা পড়েন।
আনোয়ার শাহজাদ বলেন, মৃতদের মধ্যে একই পরিবারের তিন থেকে সাত বছর বয়সী ভাইবোন রয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব হতাহত হয়।
পাকিস্তানে এ বছর শীতকালীন বৃষ্টিপাত বিলম্বিত হয়েছে, যা নভেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে শুরু হয়। পাকিস্তানে প্রতি বছর বর্ষা ও শীতকালীন বৃষ্টিপাত ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
চলতি মাসের শুরুর দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিজনিত ঘটনায় প্রায় ৩০ জনের মৃত্যু হয়।
সূত্র : ইউএনবি
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
