ভোলা শনিবার
২৭ জুন ২০২৬
১৬ মার্চ ২০২৬

ইফতারিতে যা খাবেন আর খাবেন না

ডেস্ক রিপোর্ট
492

প্রকাশিত: ১১ মার্চ ২০২৪ | ১২:০৩:১৭ পিএম
ইফতারিতে যা খাবেন আর খাবেন না

রোজায় ইফতারে তেলে ভাজা খাবার খেতে অনেকেই পছন্দ করেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, ইফতারে মুখরোচক ভাজাপোড়া খাবার খাওয়া অস্বাস্থ্যকর। কারণ সারাদিন না খেয়ে এমন খাবার খেলে শরীরের খারাপ প্রভাব ফেলে। এরফলে অনেককেই পরিপাকতন্ত্রের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা ভাজাপোড়া খাবার দিয়ে ইফতার করলে অতিরিক্ত গ্যাস তৈরির কারণে অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়ে। রোজার সময় অতিরিক্ত তেল জাতীয় খাবার খাওয়ার কারণে ত্বকে বিভিন্ন সমস্যা হয়।

স্বাস্থ্য সচেতনরা ইফতারে প্রতিদিন পানি, খেজুর ও ফলমূল খেয়ে থাকেন। বিটা ক্যারোটিনসমৃদ্ধ খাবার গাজর, মিষ্টি আলু, বিট এবং জিংক ও প্রোটিনসমৃদ্ধ মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম, ডাল, গমজাতীয় খাবার, ওটস খাওয়ার অভ্যাস দেহের রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়া ইফতারিতে আলাদাভাবে টকদই রাখতে পারেন। এটি শ্বাসযন্ত্র ও পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে। অনেকে সালাদ, ছোলা ও মুড়ির সঙ্গে টকদই খান।

অনেকে আদা, পুদিনা পাতা, ধনিয়া পাতা, লেবু, শসা, টমেটো একসঙ্গে মিশিয়ে খেয়ে থাকেন। এসব খাবার শরীরে খনিজ লবণের চাহিদা পূরণ এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে। ইফতারিতে পাতলা খিচুড়ি হালিম খেতে পারেন। স্বাস্থ্যের জন্য এটি উপকারি। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করতে চেষ্টা করুন। ইফতার থেকে সেহরি পর্যন্ত পুরো সময়ে চা, কফি, কোল্ডড্রিংকস না খাওয়াই ভালো। এতে পানিশূন্যতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন:

জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের
ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের

২১ জুন ২০২৬

ভোলার কাচিয়ার  ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়

০৪ মে ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

০৩ এপ্রিল ২০২৬

ভোলায় পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬ মার্চ ২০২৬