টিনএজদের জন্য এআই সার্চ চালু করলো গুগল
ডেস্ক রিপোর্ট
592
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:০৯:৩৫ এএম
ফাইল-ফটো
টিনএজদের জন্য এআই ক্ষমতাসম্পন্ন সার্চিং অভিজ্ঞতা চালু করেছে গুগল। সেইসঙ্গে প্রতিষ্ঠানটির সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স বা এসজিই নতুন একটি কনটেক্সট পেজ যুক্ত করতে যাচ্ছে; যা একটি জেনারেটেড রেসপন্স দেবে এবং প্রতিটি উত্তরের সঙ্গে আলাদা করে লিংকও দেবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগেজেট জানায়, প্রতিষ্ঠানটি ১৩ থেকে ১৭ বছর বয়সী আমেরিকান ব্যবহারকারীদের জন্য একটি সার্চভিত্তিক এআই টুল চালু করতে যাচ্ছে। গুগল জানিয়েছে, তারা ১৮-২৪ বছর বয়সীদের কাছে থেকে ভালো ফিডব্যাক পেয়েছে যাদের ওপর এসজিই পরীক্ষা চালানো হয়েছিল। মূলত এই ভালো ফিডব্যাকের কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
গুগল জানায়, টিন ডেভেলপমেন্টের জন্য তারা সেফগার্ড যুক্ত করেছে যা ক্ষতিকারক কনটেন্টভিত্তিক সার্চকে প্রতিহত করবে। প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা ধারাবাহিকভাবে এর ফিডব্যাক নিচ্ছে, যেন এসজিইকে টিনএজদের জন্য আরও উন্নত করা যায়।
এছাড়া এসজিই রেসপন্সের ক্ষেত্রে তারা ‘অ্যাবাউট দিস’ রেজাল্ট নামে একটি টুল যুক্ত করেছে। এর মাধ্যমে এআই কীভাবে উত্তরটি তৈরি করলো, তার একটা ধারণা যেন ব্যবহারকারীকে দিতে পারে।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
২০ জুন ২০২৬
ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১৮ জুন ২০২৬
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
৩০ এপ্রিল ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
৩০ এপ্রিল ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২৯ এপ্রিল ২০২৬
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
