সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ডেস্ক রিপোর্ট
613
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২২ | ০৬:১০:৪৮ এএম
ফাইল-ফটো
সাতক্ষীরা সীমান্তের কুশখালী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসানুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৯ অক্টোবর) ভোররাতে সীমান্তের কুশখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসানুর রহমান কুশখালী গ্রামের হায়দার আলীর ছেলে।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. কাজী ইমবাদ হোসেন জানান, রোববার ভোর সাড়ে ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসানুর রহমানকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খুলনা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে হাসানুর রহমান নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি বিএসএফ স্বীকার করছে না। ঘটনাস্থলে যে আলামত রয়েছে, সেটা পর্যবেক্ষণ করে নিশ্চিত করে বলা যায় বিএসএফের গুলিতেই হাসানুর রহমানের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
