ভোলা শুক্রবার
২৫ সেপ্টেম্বর ২০২৬
০৪ আগস্ট ২০২৬

কাঁচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ডেস্ক রিপোর্ট
639

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২২ | ০৮:১০:০৪ এএম
কাঁচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ফাইল-ফটো

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার (৯ অক্টোবর) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫), জামাল মিয়া (৪২) ও অজ্ঞাতনামা দুই ব্যক্তি।

দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩ জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া জামাল মিয়া নামে আরও একজন চিকিৎসাধীন মারা যান।

তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী ওমর ফারুক নামে এক ব্যক্তি জানান, কাঁচপুর ব্রিজে উল্টো পথে যাচ্ছিল অটোরিকশাটি। ৮ জন যাত্রী ছিল রিকশাটির মধ্যে। হঠাৎ একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।  এতে অটোতে থাকা সবাই আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বাকি ৪ জনকে ঢামেকে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৩ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ৪ টি ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত মামুনের ছোট ভাই নাইমুল ইসলাম সুমন জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জ আদমজী এলাকায় থাকেন মামুন। স্থানীয় একটি পোশাক কারখানার লাইন চিফ তিনি। সকালে মামুন একাই তার বাসা থেকে কাঁচপুরে ছোট ভাইয়ের বাসায় যাচ্ছিলেন।

অটোচালক আবু হানিফের ছোট ভাই মো. রতন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামে। যাত্রাবাড়ী থানা সংলগ্ন এলাকায় থাকেন তারা।

কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মো. নবীর হোসেন জানান, একটি মাইক্রোবাসের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে স্থানীয় একটি হাসপাতালে আরও একজন মারা যায়।  এছাড়া পুলিশ জানতে পারে ঢামেকে এ ঘটনায় আরও তিনজন মারা গেছেন। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬