তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৩ হাজার ৭০০ ছাড়াল
ডেস্ক রিপোর্ট
680
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:০২:১৪ এএম
ফাইল-ফটো
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭২৬ জন ছাড়িয়েছে। দুই দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে সিএনএন।
গত সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কমপক্ষে শতাধিকবার আফটার শক অনুভূত হয়, যার একটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার।
এ ঘটনায় তুরস্ক ও সিরিয়া মিলিয়ে ৮৫ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচার দিয়ে সিএনএন জানায়, দেশটিতে কমপক্ষে ২০ হাজার ২১৩ জন মারা গেছেন এবং ৮০ হাজার ৫২৩ জন আহত হয়েছেন।
এছাড়া, সিরিয়ার বিদ্রোহী ও সরকার নিয়ন্ত্রিত এলাকা জুড়ে কমপক্ষে ৩ হাজার ৩৮৪ জন মারা গেছেন এবং ৫ হাজার ২৪৫ জন আহত হয়েছেন।
‘হোয়াইট হেলমেট’ সিভিল ডিফেন্স গ্রুপের মতে, উত্তর-পশ্চিমে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে ২ হাজার ৩৭ জন মারা গেছেন এবং ২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।
তবে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলছে, সরকার নিয়ন্ত্রিত অংশে ১ হাজার ৩৪৭ জন মারা গেছেন এবং ২ হাজার ২৯৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
