সিগারেট বিক্রি বন্ধে নেওয়া হবে পদক্ষেপঃ ত্রাণ প্রতিমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
641
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৩ | ১০:০১:২২ এএম
ফাইল-ফটো
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, অপ্রাপ্ত বয়স্কদের কাছে সিগারেট বিক্রি বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট দোকান বন্ধে আমরা কাজ করছি। এছাড়া সিনেমা ও নাটকে ধূমপানের দৃশ্য বন্ধেও আইন করা প্রয়োজন।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের আগে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে নীতিনির্ধারকদের কাছে প্রত্যাশা শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।
এসময় সিগারেটের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করাসহ ছয়টি প্রস্তাব দেয় ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দি রুরাল পুয়র (ডরপ)।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন ডরপ এর নির্বাহী উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব মো. আজহার আলী তালুকদার। প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শামীম হায়দার পাটোয়ারী।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
