তাপমাত্রা বাড়ার সাথে কমতে শুরু করেছে কুয়াশা
ডেস্ক রিপোর্ট
568
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:২৫ এএম
ফাইল-ফটো
সারাদেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কুয়াশা ও হিমেল হাওয়া কমছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
তবে কোথাও কোথাও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ কেটে গেছে। তবে এ জেলায় কমেনি শীতের তীব্রতা। গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি।
ঠাকুরগাঁওয়ে বেড়েছে তাপমাত্রা। শীতের তীব্রতা কিছুটা কমেছে। জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতে দুর্ভোগ কমেনি অসহায় ও ছিন্নমূল মানুষের।
এছাড়াও মঙ্গলবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। ভোরে কনকনে ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কাজে বের হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমিক ও নিম্ন-আয়ের মানুষদের।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২১ জুন ২০২৬
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
