‘চোখের চিকিৎসাসেবা বিনামূল্যে দিতে কাজ করছে আ. লীগ সরকার’
ডেস্ক রিপোর্ট
647
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৩ | ০৮:০১:২৫ এএম
ফাইল-ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংকীর্ণ রাজনীতির কারণে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বিএনপি-জামায়াত। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের পাশে থেকে কাজ করে। সে কারণে গত ১৪ বছরে দেশের মানুষের ভাগ্যে ব্যাপক ইতিবাচক পরিবর্তন।
বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে দেশের আরও ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনে এ অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভার্চ্যুয়ালি উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে আরও ৭০টি উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এদিন শেখ হাসিনা বলেন, বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। যাতে তৃতীয় পর্যায়ে ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাত্রা শুরু করল কমিউনিটি ভিশন সেন্টার।
সফলভাবে করোনা মোকাবিলা করেছি উল্লেখ করে সরকারপ্রধান আরও বলেন, আমরা সময়মত সঠিক পদক্ষেপ নেয়ার জন্য করোনায় মৃত্যু কম হয়েছে। সাহস করে ভ্যাকসিন এনেছিলাম। মানুষকে বিনামূল্যে দিয়েছি ভ্যাকসিন।
তিনি আরও বলেন, ২০০৯ সালে দেশের হাসপাতালগুলোয় ৩৮ হাজার বেড ছিল। এটি বাড়িয়ে এখন ৬৭ হাজারে উন্নীত করা হয়েছে। চক্ষু ইনস্টিটিউটসহ প্রতিটি ইনস্টিটিউট আওয়ামী লীগের সময়ে প্রতিষ্ঠিত। প্রতিটি বিভাগে শিশু হাসপাতাল হওয়া উচিত। শিশু চিকিৎসার ক্ষেত্রে ট্যাক্স তুলে নেয়া হয়েছে। এছাড়া বেসরকারি পর্যায়ে হাসপাতালের যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ট্যাক্স কমানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
পরে উপকারভোগীদের সঙ্গে কথা বলেন সরকারপ্রধান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
