তাপমাত্রায় পঞ্চগড়ের ৬
ডেস্ক রিপোর্ট
638
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:৩৪ এএম
ফাইল-ফটো
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়। তীব্র শীতে কাঁপছে এ জেলার জনপদ। সপ্তাহজুড়ে ঘন কুয়াশা আর হিম বাতাসের কারণে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে এই জেলায়। শীত আর কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এই বয়সী মানুষ।
বুধবার সকাল ৯টার দিকে এই জেলায় দেশে সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলার তেঁতুলিয়া উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান। তিনি জানান, বুধবার সকাল ৯টার দিকে সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গতকাল তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল সাড়ে ৮টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। কুয়াশার দাপটে চারিদিকে ঢাকা আছে।
কুয়াশার দাপট দেখা গেছে সড়ক-মহাসড়কেও। ঘন কুয়াশার কারণে বিভিন্ন সড়কে ধীরগতিতে যান চলাচল করছে। বেশিরভাগ যান হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
