সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান হলেন নাইমা হায়দার
ডেস্ক রিপোর্ট
623
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৩ | ১১:০১:৪৯ এএম
ফাইল-ফটো
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের নতুন চেয়ারম্যান হয়েছেন বিচারপতি নাইমা হায়দার। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারকে লিগ্যাল এইডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সেবা দিতে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির অফিসটি উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি। এর আগেই জাতীয় আইনগত সহায়তা আইনের অধীনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রথম চেয়ারম্যান ছিলেন বিচারপতি মো. নিজামুল হক।
প্রসঙ্গত, বিচারপতি নাইমা হায়দার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্রথম নারী চেয়ারম্যান।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
