বাণিজ্য মেলায় কোটি টাকার খাট কিনলে মিলবে মোটর বাইক ও স্বর্ণালঙ্কার
ডেস্ক রিপোর্ট
697
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২৩ | ১০:০১:১৯ এএম
বাণিজ্য মেলায় একটি আসবাবপত্রের স্টলে উঠানো হয়েছে বিশাল আকৃতির একটি খাট। যার দাম চাওয়া হচ্ছে ১ কোটি টাকা। খাটটি দেখতে স্টলটিতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা।
খাটটি যিনি তৈরি করেছে তিনি জানান, খাটটিতে ১৬ টি পরী, ৪টি প্রজাপতি ও ৪টি চাঁদ রয়েছে। এটি তৈরি করতে ৮৫ ঘনফুট সেগুন কাঠের প্রয়োজন হয়েছে। অত্যাধুনিক কারুকাজের মাধ্যমে এই খাট তৈরি করতে প্রায় ৩ বছর ২ মাস সময় লেগেছে।
খাটটি তৈরিতে কোনও ক্যাটালগ ব্যবহার করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমরা শুনেছি আগেকার দিনের রাজা-বাদশাহরা এ ধরণের খাট ব্যবহার করতেন। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই সম্পূর্ণ মনের মাধুরী দিয়ে শখের বশে এটি তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, এই খাটের সঙ্গে উপহার হিসেবে একটি এফ জেড মোটরসাইকেল এবং ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার দেয়া হবে।
খাটের দাম ১ কোটি চাওয়া হলেও দামাদামি করার সুযোগ রয়েছে। খাটটির সঙ্গে ছবি তুলতে স্টলটিতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
