ভোলা শুক্রবার
১৪ আগস্ট ২০২৬
২৫ জুলাই ২০২৬

পলাতক আসামি বিশ্বজিৎ হত্যার সাজাপ্রাপ্ত লিমন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
587

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২ | ০৮:১২:১১ এএম
পলাতক আসামি বিশ্বজিৎ হত্যার সাজাপ্রাপ্ত লিমন গ্রেফতার ফাইল-ফটো

বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমনকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব।

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সোমবার সকালে র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে নূরে আলম ওরফে লিমনকে গ্রেফতার করে।

গ্রেফতার লিমন রংপুরের পীরগাছা উপজেলার মীর ম. নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। বিশ্বজিৎ একটি দর্জি দোকানের কর্মচারী ছিলেন।

ঐ ঘটনায় সূত্রাপুর থানায় করা হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর মীর মো. নূরে আলম ওরফে লিমনসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪।

পরে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটজনের মধ্যে দুজনকে বেকসুর খালাস দেন। লিমনসহ চারজনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন। হাইকোর্টের রায় ঘোষণার সময়ও মীর মো. নূরে আলম ওরফে লিমন পলাতক ছিলেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬