হার দিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ মিশন শুরু
নিউজ ডেস্ক
542
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২ | ০৫:১০:০৬ এএম
লক্ষ্য যে খুব কঠিন তা নয়। কিন্তু ব্যাটিংয়ে লড়াইয়ের মানসিকতাই দেখাতে পারল না বাংলাদেশ। বিবর্ণ ব্যাটিংয়ে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানের হার।
এক পর্যায়ে রান ছিল ২ উইকেটে ৮৭। সেখান থেকে জয় খুব অসম্ভব কিছু ছিল না। কিন্তু পরপর দুই বলে লিটন দাস ও মোসাদ্দেক হোসেনকে হারানোর পর আর লড়াই-ই করতে পারল না বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে হারল রানে। পাকিস্তানের ১৬৭ রান তাড়ায় বাংলাদেশ থামল ১৪৬ রানে। এর ২০ রানই এসেছে ম্যাচের শেষ ওভারে।
শেষ দিকে ২১ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৪২ রানের ইনিংসে ব্যবধান কিছুটা কমান ইয়াসির আলি চৌধুরি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৬৭/৫ (রিজওয়ান ৭৮*, বাবর ২২, শান ৩১, হায়দার ৬, ইফতিখার ১৩, আসিফ ৪, নাওয়াজ ৬*; তাসকিন ৪-০-২৫-২, মুস্তাফিজ ৪-০-৪৮-০, হাসান ৪-০-৪২-১, নাসুম ৪-০-২২-১, মিরাজ ২-০-১২-১, মোসাদ্দেক ২-০-১৭-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৮ (মিরাজ ১০, সাব্বির ১৪, লিটন ৩৫, আফিফ ২৫, মোসাদ্দেক ০, সোহান ৮, ইয়াসির ৪২*, তাসকিন ২, নাসুম ০, হাসান ১*; দাহানি ৪-০-২৪-১, ওয়াসিম জুনিয়র ৪-০-২৪-৩, রউফ ৪-০-৩৮-১, নাওয়াজ ৪-০-২৫-২, শাদাব ৪-০-৩০-১)
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
