রিজওয়ানের ৭৮ রানে ভর করে পাকিস্তানের সংগ্রহ ১৬৭
নিউজ ডেস্ক
582
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২ | ০৪:১০:৫৯ এএম
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মোহাম্মদ রিজওয়ান ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান করে তারা। ৫০ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন পাক ওপেনার রিজওয়ান।
শুক্রবার (৭ অক্টোবর) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনেই ব্যাট করতে থাকেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। উদ্বোধনী জুটিতে ৫২ রান তোলার পর দলকে ব্রেকথ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান রিজওয়ান। ৫০ বলে খেলেন ৭৮ রানের দুর্দান্ত ইনিংস। অপরাজিত থাকা পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কায় সাজার তারা ইনিংসটি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
