নতুন করে ৩টি নিত্যপণ্যের দাম নির্ধারণ
নিউজ ডেস্ক
584
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২ | ১০:১০:১১ এএম
চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া পাম তেলের দাম লিটারে ১৩৩ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানিয়েছেন।
৩টি নিত্যপণ্যের দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি চিনির দাম ৬ টাকা বাড়িয়ে খোলা চিনির দাম ৯০ টাকা ও প্যাকেটজাত চিনির দাম ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম পুননির্ধারণ করে ১৩৩ থেকে ১২৫ টাকা করা হয়েছে।
তাছাড়া ৪ অক্টোবর মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৭৮ টাকা করা হয়েছে।
এ সিদ্ধান্ত শুক্রবার (৭ অক্টোবর) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব।
এর আগে ২২ সেপ্টেম্বর চিনি ও পাম তেলের দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার। এসময় এক কেজি পরিশোধিত চিনির মিলগেট ৭৯ টাকা, পরিবেশক পর্যায়ে ৮১ টাকা ও সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪ টাকা করা হয়েছিল। প্যাকেটজাত এক কেজি পরিশোধিত চিনির মিলগেট দাম ৮২ টাকা, পরিবেশক মূল্য ৮৪ টাকা ও সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকা করা হয়েছিল। এছাড়া ১ লিটার পাম সুপার খোলা তেলের মিলগেট দাম ১২৮ টাকা, পরিবেশক মূল্য ১৩০ ও খুচরা পর্যায়ে ১৩৩ টাকা করা হয়েছিল।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
