বিশ্বে এক দিনে করোনায় মৃত্যু হাজার ছাড়িয়ে
ডেস্ক রিপোর্ট
555
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২ | ০৫:১১:২২ এএম
ফাইল-ফটো
বিশ্বব্যাপী করোনায় আবারও বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত একদিনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৮৯০ জন। ফলে এ সংখ্যা নিয়ে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ২৫ লাখ ৫৪ হাজার ৮০২ জনে আর মৃত্যুর সংখ্যা ৬৬ লাখ ২৪ হাজার ৯১৯ জন।
গত একদিনে বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জার্মানিতে। এরপরই আছে যুক্তরাষ্ট্র, জাপান ও ফ্রান্স। অন্যদিকে এ সময়ে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (২০ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ২০৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৩২৮ জন। অন্যদিকে জাপানে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৯৯ জনের।
দক্ষিণ কোরিয়ায় গত একদিনে করোনা শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৪১৮ জনের। আর মৃত্যু হয়েছে ৬৩ জনের। ফ্রান্সে এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৭ হাজার ১৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৭৪ জনের।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬০ জনের। আর শনাক্ত হয়েছে ২২ হাজার ৮৫১ জন। ব্রাজিলে এ সময়ে ৩০ হাজার ৪৩৮ জন শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৭২ জনের।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২১ জুন ২০২৬
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
