ভোলা বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬
২৫ জুলাই ২০২৬

প্রেমিকার গায়ে হলুদের খবর পেয়ে আত্মহত্যা প্রেমিকের

ডেস্ক রিপোর্ট
608

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২ | ০৬:১১:৩৭ এএম
প্রেমিকার গায়ে হলুদের খবর পেয়ে আত্মহত্যা প্রেমিকের ফাইল-ফটো

নিজ কর্মস্থলে কাজ করছিলেন খাইরুল আজম। রোববার (১৩ নভেম্বর) তখন দুপুর ১টা।  ওই সময় তিনি খবর পান গায়ে হলুদ হচ্ছে প্রেমিকার। এমন খবর সইতে না পেরে চারতলা ভবন থেকে লাফিয়ে পড়েই আত্মহত্যা করেন তিনি।

ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। এসএম খাইরুল আজম কুষ্টিয়ার মিরপুর থানাধীন মির্জানগর এলাকার মো. আজিম-উদ-দৌলার ছেলে। দেড় মাস ধরে ঈশ্বরদী ইপিজেডের রেনেসা বারিন্দ্র লিমিটেডে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছিলেন।

খাইরুল আজমের বাবা বলেন, সকাল ৭টার দিকে বাড়ি থেকে কর্মস্থল ঈশ্বরদী ইপিজেডের রেনেসা বারিন্দ্র লিমিটেডের উদ্দেশে রওনা হয় খাইরুল। পরে দুপুর ১টার দিকে তার অফিস থেকে কল করে আমাকে জানায়, আমার ছেলে তার কর্মরত ভবনের চতুর্থ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

তিনি বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিক পরিবারের লোকজনসহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি আমার ছেলের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় পড়ে রয়েছে।

রেনেসা বারিন্দ্র লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার অমিত কুমার কুন্ডু বলেন, দুপুরে একটি ছেলে পড়ে গেছে বলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখি আহত অবস্থায় খাইরুলকে আমাদের নিজস্ব স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিয়েছে। তার অবস্থা গুরুতর দেখে সেখানকার নার্স তাকে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নিতে বলেন। আমরা তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, আমরা গোপনসূত্রে জানতে পেরেছি, গায়ে হলুদ হয়েছে খাইরুলের প্রেমিকার। এমন খবর সইতে না পেরে চারতলা ভবন থেকে লাফিয়ে পড়েই আত্মহত্যা করেন তিনি।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬