ভোলা শুক্রবার
২৫ সেপ্টেম্বর ২০২৬
০৪ আগস্ট ২০২৬

হজযাত্রীদের সৌদির ইমিগ্রেশন ঢাকাতেই হবে

ডেস্ক রিপোর্ট
600

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ০৪:১১:২০ এএম
হজযাত্রীদের সৌদির ইমিগ্রেশন ঢাকাতেই হবে ফাইল-ফটো

পবিত্র হজে যেতে সৌদির ইমিগ্রেশন ঢাকাতেই করতে পারবেন বাংলাদেশি হজযাত্রীরা। এ লক্ষ্যে রোববার (১৩ নভেম্বর) ‘রুট টু মক্কা সার্ভিস’ নামে একটি চুক্তি সই হবে। এই চুক্তি সই হলে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি যাত্রা আরও সহজ ও ঝামেলামুক্ত হবে।

শনিবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। করোনাভাইরাস মহামারির আগে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ মানুষ হজ পালন করতে সৌদি আরবে যেতেন। যাদের মধ্যে এক লাখের বেশি থাকত বাংলাদেশি।

যেসব দেশের হজযাত্রীর সংখ্যা বেশি তারা বিশেষ ব্যবস্থায় সৌদির ইমিগ্রেশন প্রক্রিয়া নিজ নিজ দেশেই করে থাকেন। ফলে ওই সব দেশের হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে বিমানবন্দরে বসে থাকতে হয় না।

কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো বন্দোবস্ত না থাকায় জেদ্দায় পৌঁছানোর পর হজযাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। সেই বিড়ম্বনার অবসানে ২০১৯ সালে সৌদির ইমিগ্রেশন কর্মকর্তাদের ঢাকায় এনে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু নানা জটিলতায় তা আটকে যায়।

এদিকে দুই দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ। শনিবারই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোববার রুট টু মক্কা সার্ভিস নামে একটি চুক্তি সই হবে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬