ফেনীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪
ডেস্ক রিপোর্ট
637
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২ | ০৯:১১:৪৯ এএম
ফাইল-ফটো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী দুলা মিয়া সড়কে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও ১১ জন আহত হয়েছেন।
নিহত রিয়াজ উদ্দিনের বাড়ি লক্ষ্মীপুর জেলার, আরেকজন কুমিল্লার সদর উপজেলা দুর্গাপুর গ্রামের কাভার্ড ভ্যানচালক নাজমুল হাসান। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত বাকি দুজনের পরিচয় শনাক্ত করছে পিবিআই কর্মকর্তারা।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ আসিফ ইকবাল জানান, ‘সড়ক দুর্ঘটনায় নিহত চারজনকেই হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে আনার পরে মারা গেছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
