বিশ্বে করোনায় মৃত্যু হাজার ছুঁই ছুঁই, আক্রান্ত ২ লাখ ছাড়িয়ে
ডেস্ক রিপোর্ট
601
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২ | ০৪:১১:৪৭ এএম
ফাইল-ফটো
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে ৮৬৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ২ লাখ ৩১ হাজার ৩০৬ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৪ হাজার ২২৩ জনের এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ কোটি ৭২ লাখ ৩৯ হাজার ৮১৫ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনায় মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই আছে তাইওয়ান, ফ্রান্স ও রাশিয়া। অন্যদিকে এ ভাইরাসে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও ফ্রান্স।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার (৫ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। এছাড়া দেশটিতে শনাক্ত হয়েছে ২১ হাজার ৩১২ জন।
ফ্রান্সে এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৯ হাজার ৪৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৭৮ জনের। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৪২৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের।
জাপানে গত একদিনে করোনা শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৬৪ জনের এবং মৃত্যু হয়েছে ৫৯ জনের। এছাড়া এ সময়ে রাশিয়াতে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৭১ জনের এবং শনাক্ত হয়েছে ৬ হাজার ১৪৯ জনের।
তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৫৯৪ জনের। আর মৃত্যু হয়েছে ৭৪ জনের।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
