বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ডেস্ক রিপোর্ট
658
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২ | ০৪:১১:২৪ এএম
ফাইল-ফটো
ঢাকার ধামরাইয়ে বাইসাইকেলযোগে কারখানায় যাওয়ার সময় বাসচাপায় পোশাকশ্রমিক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসরাফিল (৩৫) ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শৈলধন এলাকার নান্নু মিয়ার ছেলে। তিনি ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি কারখানায় চাকরি করতেন। তার স্ত্রী স্বপ্না তার সঙ্গে থেকে একই পোশাক কারখানায় চাকরি করতেন। হাইওয়ে পুলিশ জানায়, সকালে কাজে যোগ দেওয়ার জন্য বাইসাইকেলযোগে রওনা দেন ওই দম্পতি। তারা ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা জামান পরিবহনের একটি ঢাকাগামী বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
