বিয়ের পিঁড়িতে ৫৮ বছর বয়সে সাবেক এমপি মাসুদ অরুণ
ডেস্ক রিপোর্ট
1513
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২ | ০৪:১১:৪৯ এএম
ফাইল-ফটো
অবশেষে ৫৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গার সাহেদ প্যালেসে আমেনা খাতুনের সঙ্গে মাসুদ অরুণের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। মাসুদ অরুণ মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, ভাষা সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আহম্মদ আলীর বড় ছেলে। মাসুদ অরুণ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। ২০০১ সালে বিএনপি সরকারের আমলে মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আর নববধূ আমেনা খাতুন চুয়াডাঙ্গার আসমানখালী এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর মেয়ে। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০২ নভেম্বর ২০২৬
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
