বাস চাপায় নারায়ণগঞ্জে কলেজ ছাত্রসহ দু’জন নিহত
ডেস্ক রিপোর্ট
545
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ | ০৬:১০:০৭ এএম
ফাইল-ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস চাপায় কলেজছাত্র নাফিজ ও দুলাল মিয়া (৫০) নামে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরো দুই জন। বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলার আধুরীয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ উপজেলার মিয়াবাড়ী এলাকার নাঈম মিয়ার ছেলে। নাফিস পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত নাফিজের চাচা সুমন জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকাল নয়টার দিকে পাল্লায় এলাকার রাস্তা দিয়ে যাওয়ার উদ্দেশে ভুলতা যায় নাফিজ।সেখান থেকে সিএনজি যোগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে কলেজে যাওয়ার উদ্দেশে রওয়ানা হয় নাফিজ। ওই সিএনজিতে চালকসহ আরো দুইজন যাত্রী ছিল। আধুরিয়া এলাকা পৌঁছালে দ্রুতগামী যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দিলে সিএনজিটি ধুমড়ে মুচড়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাফিজ ও দুলাল মারা যায়। এ ঘটনায় চালকসহ এক যাত্রী গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২১ জুন ২০২৬
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
