জাতির জনক ছিলেন একজন দার্শনিক: আইনমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
627
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ | ০৯:০৮:৪২ এএম
ফাইল-ফটো
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতির একজন দার্শনিক ছিলেন বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) উদ্যোগে ‘বঙ্গবন্ধুর দর্শনঃ একুশ শতকের প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক মিশ্র সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু একজন নেতাই ছিলেন না, তিনি রাজনীতির দার্শনিক। বঙ্গবন্ধুর জীবন ও তার দর্শন তাকে হত্যা করে শেষ করা যায় নি। তার আদর্শ এখনো আমাদের মধ্যে টিকে আছে। তার চিন্তা ও দর্শনে ছিল বাংলাদেশের উন্নয়ন। তিনি বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত করতে চেয়েছিলেন। ‘বঙ্গবন্ধুর সংকল্প, দূরদৃষ্টি, সাহসিকতার ফলেই পাকিস্তানি অত্যাচার-অবিচার থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যা এখনো এদেশকে সঠিক পথে পরিচালিত করছে। ’ যোগ করেন আইনমন্ত্রী। আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু রাজনীতির বাইরেও গণতন্ত্রের লড়াইয়ে সংগ্রাম করেছেন। দেশের সবচেয়ে বড় নেতা হওয়ার পরও গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাঙালি জাতীয়তাবাদের জনকও তিনি। এর প্রমাণ হচ্ছে বঙ্গবন্ধু রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’কে জাতীয় সংগীত হিসেবে বেছে নিয়েছিলেন। যা, বাঙালি জাতীয়তাবাদকে প্রতিনিধিত্ব করে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসি ছিলেন। তিনি একটি ধর্মনিরপেক্ষ দেশ গড়ে তুলতে চেয়েছিলেন। গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মিশেলে তিনি একটি রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন। তার সেই পরিকল্পনা নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন, এই সমাজব্যবস্থার এখনো আবেদন আছে। বর্তমান সময়েও এটি কার্যকর। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির প্রশংসা করে আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু তৎকালীন দ্বিমেরু বিশ্বে সফলভাবে নিরপেক্ষতার নীতি সমুন্নত রেখেছিলেন। তার এই নীতি বাংলাদেশকে ‘কোল্ড ওয়ার’ থেকে বাঁচিয়ে দিয়েছিল। এই সেশন শেষে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বৈদেশিক দূতাবাসের প্রতিনিধি, সাবেক কূটনৈতিক, উর্দ্ধতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
