ভোলা শুক্রবার
১৮ সেপ্টেম্বর ২০২৬
০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

নিজস্ব প্রতিবেদক
53

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬ | ০৬:০৮:৫৭ পিএম
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান ভোলায় বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

ভোলাদর্পণ প্রতিবেদক : “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। ভোলা সরকারি স্কুলের মাঠে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ আয়োজনের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা কৃষি কর্মকর্তা খায়রুল ইসলাম মল্লিক, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস প্রমুখ।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।এসময় বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসময় বক্তারা আরো বলেন, জীবন রক্ষাকারী অক্সিজেনের ঘাটতি মেটাতে ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমাতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি প্রতিটি পরিবারে কমপক্ষে একটি করে গাছ লাগানোর তাগিদ দিয়ে চলতি বর্ষা মৌসুমেই সবাইকে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসার অনুরোধ জানান।

মেলায় স্থানীয় ও আঞ্চলিক বিভিন্ন নার্সারির মালিকরা অংশগ্রহণ করছেন। এ মেলায় ৭টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এর ফলে সাধারণ দর্শনার্থী ও বৃক্ষপ্রেমীরা কম খরচে ও সহজে ছাদবাগান কিংবা পারিবারিক বনায়নের জন্য পছন্দসই গাছ সংগ্রহের সুযোগ পাচ্ছেন। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জনসাধারণের মধ্যে বৃক্ষ রোপণের সচেতনতা বৃদ্ধিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬