ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
নিজস্ব প্রতিবেদক
43
প্রকাশিত: ১৯ জুন ২০২৬ | ০৬:০৬:৩৯ পিএম
প্রধান অতিথি ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন, তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা সরকারি মহিলা কলেজের পাঁচ কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোলা সরকারি মহিলা কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের সাবেক পাঁচ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন। তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন, মাইশা নাওয়ার (মানবিক বিভাগ, সেশন ২০২৩-২৪), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।জান্নাতুল মাওয়া মুনতাহা (মানবিক বিভাগ, সেশন ২০২৩-২৪), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।ফারজানা আফরিন (মানবিক বিভাগ, সেশন ২০২৩-২৪), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।রিয়া সুতার (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৩-২৪), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। মাইশা হক আদৃতা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৩-২৪), বরিশাল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল মান্নান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহিম শামীম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, রসায়ন বিভাগের প্রভাষক ফারজানা কাকন, সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. কাওসার হামিদ, সহযোগী অধ্যাপক আ. আ. মো. হারুনুর রশীদ, সহকারী অধ্যাপক মাহবুব আলম, প্রভাষক রাছেল তালুকদার, গ্রন্থাগারিক মো. বিল্লাল হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মাহবুবর রহমান, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক সোহাগ হোসেন পাটোয়ারী সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বক্তারা বলেন, “আজকের এই কৃতি শিক্ষার্থীরা শুধু ভোলা সরকারি মহিলা কলেজের নয়, সমগ্র জেলার গর্ব। তাদের এই সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগাতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন বলেন, সফলতার কোনো শর্টকাট নেই। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমেই লক্ষ্য অর্জন সম্ভব। আজ যারা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে সুযোগ পেয়েছে, তারা কলেজের সুনাম বৃদ্ধি করেছে। বর্তমান শিক্ষার্থীদেরও তাদের অনুসরণ করে স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।অনুষ্ঠান শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।প্রধান অতিথি ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন, তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
