ভোলায় অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর ভোট গ্রহণের লক্ষ্যে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক
98
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:৩৫ পিএম
ভোলায় অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর ভোট গ্রহণের লক্ষ্যে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে লক্ষ্যে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। জেলার সাত উপজেলায় নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ১০ হাজারের অধিক আইনশৃঙ্খলা বাহিনী। যাদের মধ্য রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, নৌ-বাহিনী, কোস্টগার্ড ও আনসার বাহিনী। এছাড়াও স্টাইকিং ফোর্স, মোবাইকোর্ট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে।
নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে ইতমধ্যে মাঠে নেমেছে তারা। শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে টেকপোস্ট ও টহল অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ভোলা-লক্ষীপুর-বরিশাল মহাসড়কের ভোলা অংশের পান বাজার পোড়ে চেকপেস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী।
ভোলা র্যাব কমান্ডার রিফাত হাসান জানিয়েছেন, প্রত্যেকটি উপজেলায় র্যাব টহলে রয়েছে। এছাড়াও গুরুত্ব পয়েন্ট বিশেষ করে লঞ্চ ও ফেরিঘাট এলাকায় টহলে থাকবে।জেলা রির্টানিং অফিসারের কার্যালয় থেকে জানা গেছে, জেলার চাটি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ৫২৫টি। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ন। নির্বাচনে দায়িত্ব পালন করবে এক হাজার নৌ-বাহিনী, ১৪০ সদস্যের বিজিবি, ৫৫ সদস্যের র্যাব, ৩৬৬ সদস্যের কোস্টগার্ড, এক হাজার ৬৬৭ সদস্যের পুলিশ এবং ৭ হাজার ৯৪৫ সদস্যের আনসার বাহিনীর সদস্যরা।
এদিকে দুর্গম এলাকার ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদাররকরা হয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজনে বিশেষ জলযান এবং হেলকপ্টার ব্যবহার করা হবে।
জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান বলেন, অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রকারভেদে নির্বাচনী এলাকায় ৫ এবং ৬ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার সকাল থেকে ভোটের বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে এরপর তা কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেয়া হবে।জেলার চারটি সংসদীয় আসনে ১৬ লাখের অধিক ভোটার রয়েছেন। চার আসনে প্রতাদ্বন্দ্বিতা করছেন ১০ টি রাজনৈতিক দলের ২৮ জন প্রার্থী।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
