ভোলা বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬
০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের নিরাপত্তায় সাড়ে ৫ হাজার কোস্টগার্ড মোতায়েন ও ড্রোন নজরদারি থাকবে - মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক

নিজস্ব প্রতিবেদক
11

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:৫০ পিএম
ভোটের নিরাপত্তায় সাড়ে ৫ হাজার কোস্টগার্ড মোতায়েন  ও  ড্রোন নজরদারি থাকবে - মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক বক্তব্য রাখেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক

ষ্টাফ রিপোর্টার : ভোলায় আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠ ও উৎসবমুখর করতে উপকূলীয় এলাকায় তৎপর রয়েছে কোস্টগার্ড। পাশাপাশি ড্রোন নজরদারি থাকবে প্রত্যেক কেন্দ্রে। নির্বাচনকে কেন্দ্রে করে সারাদেশে সাড়ে ৫ হাজার কোস্টগার্ড সদস্য মোতায়েন রয়েছে। শুক্রবার বিকালে ভোলা সসর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।

কোস্টগার্ড মহাপরিচালক আরও বলেন, সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে এবারই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং সার্বিক দিক পর্যবেক্ষণে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে মনিটরিং করা হবে। যাতে কোথায় কোন অপ্রতিকর ঘটনা ঘটলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া যায়।

জিয়াউল হক আরও জানান, দুর্গম এলাকায় তাৎক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে দ্রুতগামি নৌযান ও স্পীডবোট নিয়োজিত থাকবে। এর আগে কোস্টগার্ডের মহাপরিচালক ভোলায় এসে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শণ করেন। এ সময় তার সাথে ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার ডাঃ শামিম রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায়ে পরিদর্শনে নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
ভোলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায়ে পরিদর্শনে নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

০৮ ফেব্রুয়ারি ২০২৬

ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে বিজিবি ও কোস্টগার্ড
ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে বিজিবি ও কোস্টগার্ড

০৮ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ইশারা ভাষা দিবস পালিত
ভোলায় ইশারা ভাষা দিবস পালিত

০৮ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রতিযোগিতায় আমেনা বেগম জুঁইয়ের দ্বৈত সাফল্য
ভোলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রতিযোগিতায় আমেনা বেগম জুঁইয়ের দ্বৈত সাফল্য

০৭ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের নিরাপত্তায় সাড়ে ৫ হাজার কোস্টগার্ড মোতায়েন  ও  ড্রোন নজরদারি থাকবে - মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক
ভোটের নিরাপত্তায় সাড়ে ৫ হাজার কোস্টগার্ড মোতায়েন ও ড্রোন নজরদারি থাকবে - মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস আলোচনা সভা ও পুরস্কার ও সনদ বিতরণ
ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস আলোচনা সভা ও পুরস্কার ও সনদ বিতরণ

০৬ ফেব্রুয়ারি ২০২৬